শুধু পানি খেলেই কি ত্বক হাইড্রেটেড থাকবে? জেনে নিন সঠিক উপায়!
আপনি কি মনে করেন দিনভর বালতি বালতি পানি খেলেই ত্বক হাইড্রেট থাকবে? দুঃখের বিষয় হলো, সব সময় এই থিওরি কাজে আসে না। পানি খেলে বডি হাইড্রেটেড হয় ঠিকই, কিন্তু মুখের ত্বক? সেও কিন্তু বলে “আমাকেও একটু আলাদা করে যত্ন নাও”।
আচ্ছা বলুন তো, আপনি কি এমন কোনো ময়েশ্চারাইজার ট্রাই করতে চান যেটা লাগানোর পরেই মুখে একটা পানি-পানি, শান্তি-শান্তি ফিলিংস আসবে! আর মনে হবে – বাহ! এই তো সেই হারানো হাইড্রেশন।
🖐️ থামেন! তার আগে আপনাদেরকে আরো একটু অবাক করে জানিয়ে দেই, সব সময় ত্বকের হাইড্রেশন ধরে রাখতে শুধু ময়েশ্চারাইজারও যথেষ্ট না। ত্বকের হাইড্রেশন ধরে রাখতে ফেইসওয়াশেরও একটা বিশাল ভূমিকা আছে।
কেন ভুল ফেইসওয়াশ আপনার ত্বকের শত্রু?
আমরা অনেক সময়েই ত্বকের ধরণ না বুঝে বেশি হার্শ ফেইসওয়াশ ব্যবহার করে ফেলি। যার ফলে আমাদের ত্বকের pH ব্যালেন্স নষ্ট হয়, স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বকের ন্যাচারাল অয়েল তৈরিতেও ব্যাঘাত ঘটে। হায়হায়, তাহলে এখন উপায়??
চলুন শুরু করি একদম বেসিক থেকে। স্কিনকেয়ারের প্রথম ধাপই ক্লিনজিং, আর তার পরেই চলে আসে ময়েশ্চারাইজিং। সেজন্যই Damaged barrier ও Sensitive skin কে মাথায় রেখেই আজ আপনাদেরকে এমন এক কম্বোর সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনার ত্বকের হাইড্রেশন সমস্যার সমাধান দেবে।
PURITO Mighty Bamboo Panthenol Cleanser – আপনার ত্বকের নতুন বন্ধু
এখানে আগেভাগে পরিচয় করিয়ে দিচ্ছি “PURITO Mighty Bamboo Panthenol Cleanser”। এই ফেসওয়াশ কী কী পারে? চলুন এক ঝলকে দেখে নেই-
প্রধান উপাদান ও তাদের বেনিফিট:
🪻 ৩% প্যান্থেনল – ধোয়ার পরেও স্কিনকে হাইড্রেট রাখে। তার মানে এর আগে ধোয়ার পরে আপনার স্কিন যেমন শুকনো রুটির মতো হয়ে যেতো, এটা ব্যবহারে আর তা হচ্ছে না।
🪻 Bamboo Extract – স্কিনের সাথে এমনভাবে মিশে যায়, ভেতর থেকেই আপনার স্কিনকে ভেজা ভেজা বানিয়ে ফেলবে। একটা ন্যাচারাল water-like glow পাবেন।
🪻 Tea Tree Leaf Oil – স্কিনের ছোটখাটো বিক্ষোভ (পিম্পল, লালচে ভাব) কমাতে সাহায্য করবে।
কেন এই ফেসওয়াশ আপনার জন্য পারফেক্ট?
💧 Low pH Formula – মানে স্কিনের মুড অফ হবে না, বরং ভারসাম্য থাকবে একদম ঠিকঠাক।
💧 Gentle Surfactants – ভেতর থেকে পরিষ্কার করে কিন্তু একটুও রুক্ষ করে না।
💧 সেনসিটিভ স্কিনের জন্য টেনশন? – ডার্মাটোলজিস্ট-টেস্টেড + হাইপোঅ্যালার্জেনিক!
💧 পারফিউম নেই, সালফেট নেই – শুধু পিওর ক্লিনজিং।
PURITO Mighty Bamboo Panthenol Cream – নামে ক্রিম, কামে জেল!
এবার আসি ক্রিমের আলোচনায়। কি, ক্রিম শুনে আবার ভয় পেয়ে গেলেন নাকি?? কি ভাবছেন! ক্রিমের মতোই আবার ক্রিমি-ক্রিমি টেক্সচার হবে কি না!?
“নামের সাথে ক্রিম থাকলেও, কামে পুরাই উল্টো”। যেটা ব্যবহারে আপনার মনে হবে স্কিনের ওপর কেবলই কেউ এক পাশলা বৃষ্টি ছুঁয়েছে। এটা হলো “PURITO Mighty Bamboo Panthenol Cream”।
কী কী পারে এই লোক? চলুন এক ঝলকে দেখে নেই:
🪻 ১০% প্যান্থেনল – স্কিনের পানি ধরে রাখবে জাদুর মতো।
🪻 কোরিয়ান Bamboo Extract – স্কিনে ন্যাচারাল “water wall” তৈরি করে, যেন পানির টানেই গ্লো আসে।
🪻 Squalane – স্কিনে ঢুকেই বলে “মামা আমি আছি বলেই ময়েশ্চার লক!”
আর যার কারণে আপনি শুধু প্রথমবার ট্রাই করেই আটকে থাকবেন না:
💧 জেল-ক্রিম ফর্মুলা – হালকা, তেলহীন, ফ্রেশ ফিনিশ।
💧 সেনসিটিভ স্কিন? – ভয় নেই, টেস্টেড + হাইপোঅ্যালার্জেনিক।
💧 পারফিউম নেই, ক্রুয়েলটি নেই – মিথ নেই, শুধুই ময়েশ্চার আছে।
কেন এই কম্বোটি আপনার জন্য আদর্শ?
এই দুটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনি পাবেন:
১. সম্পূর্ণ হাইড্রেশন – ক্লিনজিং থেকে ময়েশ্চারাইজিং পর্যন্ত।
২. ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ার – প্যান্থেনল ও ব্যাম্বু এক্সট্র্যাক্ট মিলে।
৩. লং-লাস্টিং ময়েশ্চার – সকাল থেকে রাত পর্যন্ত।
৪. সেনসিটিভ স্কিনের জন্য নিরাপদ – কোনো হার্শ ইনগ্রেডিয়েন্ট নেই।
আমার এক্সপেরিয়েন্স
আমার স্কিন টাইপ কম্বিনেশন টু সেনসিটিভ। এই কম্বোটি ব্যবহার করার পর আমার যা অভিজ্ঞতা হয়েছে:
১) ক্লিনজার ব্যবহারের পর – স্কিন টাইট বা ড্রাই লাগেনি, বরং মৃদু ময়েশ্চার ফিল পেয়েছি।
২) ক্রিম ব্যবহারের পর – জেল-লাইক টেক্সচার খুব দ্রুত শোষিত হয়েছে। গ্রিজি ফিল একদমই নেই।
৩) সারাদিনের ফিল – স্কিন পোর্ড ও হাইড্রেটেড থেকেছে। এসি রুমে বসে থাকলেও ড্রাইনেস আসেনি।
৪) সেনসিটিভিটি – কোনো রেডনেস বা ইরিটেশন হয়নি।

