কীভাবে নিজের ত্বকের জন্য সঠিক সানস্ক্রিন সিলেক্ট করবেন?

আপনার ত্বক কি দ্রুত ট্যান হয়ে যায়? সূর্যের আলোতে কিছুক্ষণ থাকলেই কি লালচে বা রুক্ষ হয়ে যায়? তাই, ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। সান্সক্রিন শুধু গরমকালেই নয়, সারা বছর ব্যবহার করা উচিত, কারণ এটি ত্বককে ক্ষতিকর UVA ও UVB রশ্মি থেকে রক্ষা করে।

তাই, ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি। তবে, সঠিক সানস্ক্রিন বেছে নেওয়াটা সহজ নয়। চলুন দেখে নেই কীভাবে নিজের ত্বকের জন্য পারফেক্ট সানস্ক্রিন নির্বাচন করবেন।

কীভাবে নিজের জন্য সঠিক সানস্ক্রিন সিলেক্ট করবেন?

বাজারে অনেক ধরণের সানস্ক্রিন থাকলেও, আপনার ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়াটা সহজ নয়।। তাই আসুন জেনে নিই কীভাবে সেরা সানস্ক্রিন সিলেক্ট করবেন।

১. সানস্ক্রিনের ধরন বুঝুন: কোনটি আপনার জন্য ভালো?

  • Mineral Sunscreen: এটি প্রাকৃতিক উপাদান যেমন জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাই অক্সাইড দিয়ে তৈরি হয়, যা ত্বকের উপরে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে এবং সূর্যের রশ্মি প্রতিফলিত করে। সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত।
  • Chemical Sunscreen: এটি UV রশ্মি শোষণ করে ত্বককে রক্ষা করে। এটি সাধারণত লাইটওয়েট হয় এবং তৈলাক্ত ত্বকের জন্য ভালো।
  • Hybrid Sunscreen: এটি মিনারেল ও কেমিক্যাল সানস্ক্রিনের সংমিশ্রণ, যা সব ধরনের ত্বকের জন্য কার্যকর।

২. SPF কত হওয়া উচিত?

SPF (Sun Protection Factor) সূর্যের UVB রশ্মির থেকে সুরক্ষা দেয়। SPF 30 বা তার বেশি থাকা জরুরি। তবে SPF 50-60 হলে আরও ভালো সুরক্ষা পাওয়া যায়।

৩. Broad-Spectrum সানস্ক্রিন ব্যবহার করুন

আপনার সানস্ক্রিনে Broad-Spectrum লেখা আছে কিনা দেখে নিন, কারণ এটি UVA ও UVB উভয় প্রকার রশ্মি থেকে সুরক্ষা দেয়।

৪. Water-Resistant সানস্ক্রিন কেন প্রয়োজন?

যদি আপনি বেশি ঘামেন বা পানিতে সময় কাটান, তাহলে water-resistant সানস্ক্রিন বেছে নিন, যাতে এটি সহজে ধুয়ে না যায়।

কোন ধরনের সানস্ক্রিন আপনার ত্বকের জন্য উপযুক্ত?

Creams/Lotions: Dry ত্বকের জন্য সেরা। এটি ত্বকে আর্দ্রতা বজায় রাখে।

Gels/Fluids: Oily ত্বকের জন্য পারফেক্ট। এটি সহজে শোষিত হয় এবং চটচটে অনুভূতি দূর করে।

Sticks: মুখে সহজে রিঅ্যাপ্লাই করার জন্য ভালো। এছাড়াও এটি ম্যাট ফিনিশ দেয়।

Sprays: এটাও রিঅ্যাপ্লাই করার জন্য ভালো, তবে ভালোভাবে রাব করে নিলে সঠিকভাবে কাজ করে।

Tinted Sunscreens: এটি শুধু UV রশ্মি থেকে সুরক্ষা দেয় না, এর পাশাপাশি হোয়াইট কাস্ট এর চিন্তা নেই এতে উল্টা মেকাপ ইফেক্ট পাওয়া যায় এবং স্কিন টোনকেও সুন্দর দেখায়।

সানস্ক্রিন কেনার সময় এতসব ফর্মুলার ভিড়ে কোনটি আপনার ত্বকের জন্য পারফেক্ট হবে, তা নির্ধারণ করা সত্যিই কঠিন। তবে দুশ্চিন্তার কিছু নেই! Dew Diva-তে রয়েছে সব ধরনের সানস্ক্রিন, যা আপনার বাজেট ও ত্বকের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন।