স্কিন কেয়ারের জন্য নানা রকম রিসার্চ করে, স্কিন টাইপ ও সমস্যার অনুযায়ী প্রোডাক্ট বেছে নেন। কিন্তু হেয়ার কেয়ারের ক্ষেত্রে তেমন কিছুই করা হয় না। স্কিন কেয়ারের ক্ষেত্রে যেমন স্কিন টাইপ, কন্ডিশন, প্রব্লেম বুঝে ফেসওয়াশ, ময়েশ্চারাইজার বা অন্যান্য প্রোডাক্ট বাছাই করি। তেমনি চুলের যত্নের ক্ষেত্রেও হেয়ার টাইপ, কন্ডিশন ও প্রব্লেম বুঝে প্রোডাক্ট বাছাই করা উচিত। ওয়েলি স্কিনে যেমন ড্রাই স্কিনের ফেসওয়াশ ইউজ করলে কাজে আসবে না ঠিকই তেমনি ড্রাই চুলে বেশী স্ট্রং শ্যাম্পু দিয়ে কোন উপকারহেয়ার কেয়ারকে দুইভাগে ভাস্ক্যাল্প কেয়াহেয়ার এন্ড কেয়া
স্ক্যাল্প কেয়ার
চুলের মূল উৎস হলো স্ক্যাল্প, কারণ এখান থেকেই চুলের জন্ম ও বৃদ্ধি শুরু হয়। তাই সুস্থ ও মজবুত চুল পেতে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে স্ক্যাল্প কেয়ারে। আমাদের মাথার ত্বক শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি পুরু এবং এখানে সেবামের উৎপাদনও তুলনামূলক বেশি হয়। এই প্রাকৃতিক sebum স্ক্যাল্প এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল থাকে হাইড্রেটেড ও প্রাণবন্ত।
৩ ধরনের স্ক্যাল্প টাইপ দেখা যায় —
- Oily Scalp
- Dry Scalp
- Normal Scalp
অয়েলি স্ক্যাল্প (Oily Scalp)
যদি শ্যাম্পু করার ২৪ ঘণ্টার মধ্যেই মাথায় চোখে পড়ার মতো তেলের উপস্থিতি অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনার স্ক্যাল্পের ধরন অয়েলি। এমন স্ক্যাল্পে সাধারণত ঘন ঘন শ্যাম্পু করার প্রবণতা দেখা যায়। তবে মনে রাখা জরুরি, যেমন হার্শ ক্লিনজার মুখের সব প্রাকৃতিক তেল টেনে নিয়ে মুখকে আরও বেশি অয়েলি করে তোলে, তেমনি অতিরিক্ত শক্তিশালী বা হার্শ শ্যাম্পু ব্যবহারে স্ক্যাল্প শুকিয়ে যায় এবং শরীর প্রতিক্রিয়া হিসেবে আরও বেশি তেল উৎপন্ন করে।
এই সমস্যা সমাধানে নিয়মিত ব্যবহারের জন্য হালকা শ্যাম্পুর পাশাপাশি প্রতি ১০-১২ দিন পর পর ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করলে অতিরিক্ত তেল ও তার থেকে হওয়া বিল্ডআপ সহজেই দূর করা যায়। তাছাড়া অয়েল কন্ট্রোলের জন্য সালিসাইলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু দারুণ কার্যকর হতে পারে।
Some Shampoo Suggestion:
Herbal Essences Daily Detox Clean Shampoo
L’Oreal Elvive Extraordinary Clay Rebalancing Shampoo
OGX Detoxifying + Pomegranate & Ginger Shampoo
ড্রাই স্ক্যাল্প (Dry Scalp)
শ্যাম্পু করার ২৪ ঘণ্টা পরেও যদি স্ক্যাল্প স্পষ্টভাবে শুষ্ক বা রুক্ষ মনে হয়, সামান্য চুলকায় কিংবা খুশকির মতো ফ্ল্যাকি চামড়া উঠে, তাহলে বুঝতে হবে আপনার স্ক্যাল্প ড্রাই। যেহেতু আমরা সাধারণত একটি আদ্র জলবায়ুতে বাস করি, তাই বাংলাদেশে ড্রাই স্ক্যাল্প খুব একটা সাধারণ নয়। তবে শীতকালের মতো নির্দিষ্ট ঋতুতে সিজনাল ড্রাইনেস দেখা যায়।
ড্রাই স্ক্যাল্প ম্যানেজমেন্ট তুলনামূলকভাবে সহজ। মৃদু বা জেন্টল শ্যাম্পু ব্যবহার এবং নিয়মিত তেল ব্যবহারের মাধ্যমে স্ক্যাল্পের শুষ্কতা কমানো যায়। এক্ষেত্রে বেবি শ্যাম্পু একটি ভালো ও নিরাপদ বিকল্প হতে পারে।
Some Shampoo Suggestion:
L’Oreal Elvive Extraordinary Oil Nourishing Shampoo
Herbal Essences Hello Hydration Shampoo
OGX Extra Strength Hydrate + Repair Argan Oil Of Morocco Shampoo
TRESemmé Botanique Damage Recovery With Macadamia Oil & White Protein Shampoo
নরমাল স্ক্যাল্প (Normal Scalp)
শ্যাম্পু করার ২৪ ঘণ্টা পরে যদি স্ক্যাল্প ড্রাই, বা তেলতেলে না লাগে থাকলে আপনার নরমাল স্ক্যাল্প। এধরনের স্ক্যাল্পে খুব বেশি সমস্যা হয় না। সাধারণত মিনিমাম যত্নেই ভালো থাকে।
এবার একটা কমন সমস্যা নিয়ে কথা বলবো।
খুশকি বা ড্যানড্রাফ:
খুশকি সিজনাল হতে পারে, আবার সারাবছর থাকতে পারে। খুশকি চুলের খুবই কমন একটা সমস্যা যেটা প্রধানত oleic acid sensitivity এর জন্য হয়ে থাকে, এবং এটা জেনেটিক ভাবেও হয়। এছাড়া অন্যান্য কারণের মধ্যে প্রোডাক্ট build up, season change, high humidity ইত্যাদি কারণেও হতে পারে। ভুল ভাবে ট্রিট করতে গিয়ে খুশকির সাথে হেয়ারফল এর সমস্যাও বাড়তে পারে।
খুশকি হলে প্রথমেই মাথায় তেল দেয়া বন্ধ করতে হবে, অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। অয়েলি স্ক্যাল্প হলে salicylic acid বেইজ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। আর ড্রাই স্ক্যাল্প হলে কিছুটা ময়শ্চারাইজিং অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে প
Some Shampoo Suggestion For Dandruff:
Alpecin Dandruff Killer Shampoo
NIZORAL Ketoconazole 2% Anti-Dandruff Shampoo
L’Oreal Elvive Anti-Dandruff Nourishing Shampoo

