ত্বকের যত্নে কোরিয়ান বিউটি প্রোডাক্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে কোরিয়ান সেরামগুলো ত্বকের নানা সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী এবং প্রাইজ অপেক্ষিত কম ওয়েস্টার্ন ব্রান্ড গুলোড় তুলনায়। ২০২৫ সালে বাজারের শীর্ষ এবং সর্বাধিক বিক্রিত ৫টি কোরিয়ান সেরামের বিস্তারিত পর্যালোচনা নিয়ে আজকের এই লেখা । চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেরা ৫টি কোরিয়ান সেরামের কার্যকারিতা ও উপকারিতা।
১. Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum

কেন এটা পছন্দের শীর্ষে ?
Anua Niacinamide 10% + TXA 4% Dark Spot Correcting Serum ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ হালকা করতে অত্যন্ত কার্যকরী। এতে থাকা ১০% Niacinamide ব্রণের দাগ ও ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে, আর ৪% TXA (Tranexamic Acid) হাইপারপিগমেন্টেশন কমায়। ২০২৪ ও ২০২৫ সালের সর্বোচ্চ বিক্রিত কোরিয়ান সেরাম গুলো একটি এটা। Niacinamide ও Tranexamic Acid একই সাথে থাকায় বাজারের অন্যান্য সেরাম থেকে এটিকে করে একদম আলাদা, যেকারনে এটি অধিক জনপ্রিয় ও বাজেট ফ্রেন্ডলি।
Key Ingredients:
Niacinamide (10%) – স্কিন টোনকে ইম্পুভ ও ব্রাইট করে।
TXA (4%) – গাঢ় দাগ হালকা করে। পিগমেন্টেশন দূর করে ও মেসতা হালকা করে। Centella Asiatica – ত্বককে সুদিং করে প্রদাহ ও রেডনেস কমায়।
২. Axis-Y Dark Spot Correcting Glow Serum

কেন এটা পছন্দের শীর্ষে ?
Axis-Y Dark Spot Correcting Glow Serum ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ হালকা করতে অসাধারণ। এতে থাকা ৫% Niacinamide ত্বককে উজ্জ্বল করে ও Squalane ত্বকের আর্দ্রতা ধরে রাখে। বাজেটের মধ্যে বেস্ট সেরাম এখন পর্যন্ত।
Key Ingredients:
Niacinamide (5%) – ব্রণের দাগ ও কালচে ভাব কমায়।
Squalane – ত্বকের আর্দ্রতা বাড়ায়।Papaya Extract – সান ড্যামেজ কমিয়ে ত্বককে ব্রাইট করে ও ত্বকের কোষ পুনর্গঠন করে।
৩. Glow Recipe Watermelon Glow Niacinamide Dew Drops

কেন এটা পছন্দের শীর্ষে ?
Glow Recipe Watermelon Glow Niacinamide Dew Drops শুধু স্কিনকেয়ার নয়, এটি মেকআপের প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায়। এজন্য এটাকে অল ইন ওয়ান প্রোডাক্ট ও বলা হয়। Watermelon Extract ত্বককে হাইড্রেট করে ও Niacinamide ত্বকের উজ্জ্বলতা বাড়া।
Key Ingredients:
Watermelon Extract – ত্বকের হাইড্রেশন বাড়ায়।
Niacinamide – ব্রাইটনিং ও দাগ হালকা করে।
Hyaluronic Acid – ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে।
৪. Madagascar Centella Probio-Cica Intensive Ampoule

কেন এটা পছন্দের শীর্ষে ?
Madagascar Centella Probio-Cica Intensive Ampoule সেন্সটিভ ত্বকের জন্য দুর্দান্ত একটি সেরাম। এতে থাকা Centella Asiatica ত্বকের রেডনেস কমায় এবং Probiotics ত্বকের ব্যারিয়ারকে প্রোটেক্ট ও মজবুত করে।
Key Ingredients:
Centella Asiatica Extract – ত্বকের রেডনেস ও সান বার্ন কমায়।
Probiotics – ত্বকের ব্যারিয়ার রিপেয়ার ও প্রোটেক্ট করে।Ceramide Complex – ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
৫. Numbuzin No. 5+ Vitamin Glutathione Ampoule

কেন এটা পছন্দের শীর্ষে ?
Numbuzin’s No. 5+ Vitamin Glutathione Ampoule হাইপারপিগমেন্টেশন ও ব্রণের দাগ হালকা করতে দারুণ কার্যকর। Rael Beauty-এর সহ-প্রতিষ্ঠাতা Yanghee Paik বলেন, Glutathione এখন K-Beauty ত্বকের যত্নে অত্যন্ত জনপ্রিয় উপাদান যা ত্বকের টোন সমান করে ও উজ্জ্বলতা বাড়ায়। Glutathione নিয়ে কন্ট্রোভার্সি থাকলেও এটির কার্যকারিতা অসাধারন, ইয়েস স্টাইল সহ আল্লুর ব্লগে রয়েছে অনেক ভালো রিভিউ যা ব্যবহারকারী গন শেয়ার করেছেন নিজেদের অভিজ্ঞতা।
Key Ingredients:
Glutathione – ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
Vitamin C – ব্রাইটনিং ও অ্যান্টি-এজিং উপকারিতা প্রদান করে।
Niacinamide – ত্বকের টেক্সচার উন্নত করে।
Tranexamic Acid – দাগ ও হাইপারপিগমেন্টেশন কমায়।
এই ৫টি কোরিয়ান সেরাম নিয়েই ২০২৫ সালের এই আয়োজন, যা ত্বকের যত্নে নতুন মাত্রা যোগ করেছে। আপনার ত্বকের ধরন ও সমস্যার উপর ভিত্তি করে সঠিক সেরামটি বেছে নিন। অধিক জনপ্রিয় মানেই আপনার ত্বকের জন্য ভালো হবে তা কিন্তু নয়, এজন্য নিজের ত্বকের ধরন , সমস্যা বুঝে সঠিক সেরামটি এড করুন। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেস্ট সেরাম কোনটি হবে আপনি যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদের বিউটি এক্সপার্ট টিমের সাহায্য নিতে পারেন। আমাদের বিউটি এক্সপার্ট টিমের সাহায্য/ পরামর্শ নিতে কোন ফি বা টাকা দেওয়া লাগে না এটি সম্পুর্ন ফ্রি!

